লকডাউনে অসহায় দুঃস্থদের পাশে "মানবতার কল্যাণে আমরা" পরিবার।


"মানবতার কল্যাণে আমরা" সামাজিক সংগঠন পরিবারের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে বর্তমানে করোনা ভাইরাস মহামারিতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার প্রায় ৫৫ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মানুষের পাশে দাঁড়াতে সব সময় দৃঢ় সংকল্প নিয়ে কাজ করে চলেছে "মানবতার কল্যাণে আমরা' পরিবারের একঝাক তরুণ নওজোয়ান।

বর্তমান মহামারীতে পুরো পৃথিবী ব্যাপী যখন সৃষ্টি হয়েছে হতাশা আর খাদ্যঅভাবের মতো নানাবিধ সংকট, ঠিক সেই ক্লান্তিলগ্নের অন্ধকার আছন্ন সংকটাপন্ন সময়ে দেশের অসহায় হতদরিদ্র দিনমজুর জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছে "মানবতার কল্যাণে আমরা" সামাজিক সংগঠন।
ত্রান বিতরণ
সেই সংগঠনের তরুণ যুবকরা স্বপ্ন দেখে একটি সোনালী সমাজ গড়ার,তারা মানুষের  কল্যাণে সদা দৃঢ় বদ্ধপরিকর।
একটি সোনালী সমাজ গড়তে সে দেশের তরুন যুবকদেরকেই এগিয়ে আসছে হবে সবার আগে। কারণ তরুনরাই চাইলে বদলে দিতে পারে পৃথিবীর নবরূপ। তাই সেই তরুনদের নিয়েই আমাদের সাজানো অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি এমনটাই দাবী করছেন সংগঠনটির দ্বায়ীত্বশীল সদস্যবৃন্দ।

"এই কঠিন সময়ে,  অসহায়, দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে যে ভাইয়েরা আমাদের অর্থ -ও পরিশ্রম দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন ,সেই ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছ।সর্বোপরি সকলের সার্বিক সহযোগিতায় আমাদের পোগ্রাম বাস্তবায়ন করতে পারায় মহান মহীয়ানের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ!"

     ধন্যবাদান্তে:-
"মানবতার কল্যাণে আমরা" সামাজিক সংগঠন।

Post a Comment

0 Comments