আমাদের কথা

আত্মপ্রকাশ: ০১/০৬/২০১৯
আসসালামু আলাইকুম,
“মানবতার কল্যাণে আমরা” সংগঠনের চালিকাশক্তি, নেতৃত্ব ও দায়িত্বশীল সদস্যদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল সংগ্রামী সালাম ও একরাশ ফুলের শুভেচ্ছা। আল্লাহ তা’য়ালা কুরআন মাজীদে বলেছেন, “কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসী তা’মুরুনা বিল মা’রুফি ওয়াতান হাওনা আনিল মুনকার, ওয়াতু’উ মিনুনা বিল্লাহ”। অর্থ:- দুনিয়ার সর্বোত্তম দল তোমরা। মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের আবির্ভাব। তোমরা সৎকাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহ’র প্রতি ইমান রেথে চলবে। জ্বি, সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরা তেমনি এক সৎ কাজের অর্থাৎ মানবতার কল্যাণে নিজেদেরক নিয়োজিত রেখে অসহায়, দুঃস্থ গরীব মানুষদের পাশে থেকে তাদের দুঃখ মোচন করতেই আমাদের “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের এই ক্ষুদ্র প্রয়াস।মহান আল্লাহ’র সন্তুষ্টি অর্জন ও রাসূল (সঃ) এর আদর্শের পথের পথিক হয়ে সমাজের হতদরিদ্র মানুষগুলোর হালত পূরণ করতেই আমাদের এই সংগঠনের পথচলা। আপনারা জানেন বাংলাদেশে এই ধরনের সংগঠনের অভাব নেই। দেশের প্রত্যেক বিভাগ, জেলা ও গ্রামের অভ্যন্তরে এমন অনেক সংগঠন রয়েছে। এই সংগঠনগুলো হয়তোবা বিভিন্ন রাজনৈতিক বা দলমত ‍নিয়ে গঠিত্। কিন্তু আমাদের এই সংগঠনটি সমপূর্ণভাবে একটি অরাজণৈতিক ও দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের ভালোবাসার আদলে গঠিত।
আমাদের ভিশনঃ মানবতার কল্যাণ।
আমাদের লক্ষ্যঃ সমাজের এতিম, অসহায়, দুঃস্থ ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ মোচন ও আল্লাহ’র সন্তুষ্টি অর্জন।
আমাদের স্লোগানঃ “আসুন সেবার হাত বাড়িয়ে-দুঃখকে দেই তাড়িয়ে”।
আয়ের উৎসঃ আমাদের সংগঠনের আয়ের একমাত্র উৎস হলো আপনাদের সাহায্যের দান। এছাড়াও যাকাতের অর্থ ও আমাদের ফান্ডের অন্তর্ভুক্ত করা হয়।
আপনাদের জ্ঞাতার্থেঃ যেহেতু আমাদের সংগঠনটির কাজ হলো মানবতার কল্যাণ তাই মানবতার কল্যাণে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়ে আমাদের সাহায্য করুন ও মানবতার সেবায় নিয়োজিত থাকুন। আমাদের পরিকল্পনা মাফিক আপনাদের সাহায্যের দান আমরা প্রতি মাসে না নিয়ে এককালীন করে নেয়ার চেষ্টা করবো। এতে করে আপনাদের বার বার বিরক্ত হতে হবে না। প্রতি বছর একবার আপনাদের কাছে ডোনেশনের জন্যে যাওয়া হবে। তাই বছরের প্রথমে অর্থাৎ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে আপনাদের কাছে ডোনেশনের জন্য যাওয়া হবে। আশা করিও আপনারাও প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের প্রতি মাসে একবার সাধারন সভার আয়োজন করা হবে। আপনাদের মাঝে যারা বিদেশে থাকেন তাদের সাথে আমরা মোবাইল বা ইন্টারনেটে যোগাযোগ করব। আর যারা দেশে আছেন তাদের সবাইকে নিয়ে মাসিক একটি সভার আয়োজন করা হবে। তাহলে আমাদের কাজের অগ্রগতি সক্রিয় থাকবে। আপনাদের সবার মতামতের ভিত্তিতে ও সাহায্য সহযোগিতায় আমাদের কার্যক্রম সচল রাখা হবে। সর্বশেষ, আপনাদের ভালোবাসায় ও সমাজের এতিম অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার জন্য আমাদের এই পদচারণা। যেহেতু এটা আমাদের সংগঠনের সূচনাকাল সেহেতু এক আধটু ভূল হতে পারে, তাই ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। পরিশেষে এটুকুই বলবো, মানবতার কল্যাণে আপনাদের সহযোগিতা আর ভালোবাসার হাতটি বাড়িয়ে দিন ও আগামীর দিনগুলোকে গড়ে তুলুন সুন্দর, সহমর্মিতা ও সুখ-সম্ভাবনার। মহান মহীয়ানের নিকট আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদান্তে, “মানবতার কল্যাণে আমরা” সংগঠনের সদস্যবৃন্দ।