১ম পর্ব (২০১৯)
![]() |
| ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০১৯ |
সকলের সার্বিক প্রচেষ্টা এবং আমাদের ভলেন্টিয়ার ও দ্বায়িত্বশীল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গত ১৭ ও ১৮-ই সেপ্টেম্বর ২০১৯, দুই দিন ব্যাপি ঐতিহ্যবাহী আবিরপাড়া মাধ্যমিক বিদ্যা নিকেতন প্রাঙ্গনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০১৯ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী আবিরপাড়া মাধ্যমিক বিদ্যা নিকেতনের শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী। উক্ত ক্যাম্পেইনে আমরা প্রায় ৮০০+ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দিতে সক্ষম হই আলহামদুলিল্লাহ। এটি ছিল মানবতার কল্যাণে আমরা সংগঠনের প্রথম অফিসিয়াল ইভেন্ট, এবং আমাদের জন্যেে একটি বিপ্লব। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে আমরা মানুষের কাছ থেকে যতটা ভালোবাসা এবং সাড়া পেয়েছি এটা সত্যিই আমাদের কে আবেগে আপ্লুত করেছে।

0 Comments