পবিত্র রমজান ও ঈদুল ফিতরে অস্বচ্ছল পরিবারগুলির পাশে “মানবতার কল্যাণে আমরা” পরিবার

অস্বচ্ছল পরিবারের পাশে “মানবতার কল্যাণে আমরা” পরিবার

মহান আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবারের ন্যায় এবার ও আমরা সহযোগিতা পাওয়ার প্রাপ্য মানুষগুলোকে সামনে না এনে আমাদের সদস্যরা নিজেরাই নিরবে নিভৃতে প্রায় ৬০ টি পবিবারের মাঝে তাদের ঘরে ঘরে উপহারগুলো সঠিক ভাবে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির এই মহৎ কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল সদস্য নিজেদের শ্রম, ঘাম ও সময়কে কুরবানী করেছেন ও যে সকল ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা আমাদেরকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহর নিকট আপনাদের দীর্ঘায়ু কামনা করছি ও আগত ভবিষ্যতেও যেনো আপনাদের এ ভালোবাসা অটুট থাকে ইহাই শুধু কাম্য।
আপনার লয়ে বিব্রত যারা আসে নাই কেহ অবনী পরে।
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।

Post a Comment

0 Comments