নীতিমালা


  • মানবসেবায় সর্বদা নি:স্বার্থভাবে কাজ করে যাওয়ার মন মানসিকতা রাখতে হবে।
  • দ্বায়িত্বশীলদের প্রতি আনুগত্যের সর্বো্চ্চ মাপকাঠি দেখাতে হবে।
  • সংগঠনের সাথে যুক্ত সকল পরস্পর পরস্পরের সাথে সৌর্হা্দপূর্ণ আচরণ করতে হবে।
  • প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হবে। কারো যদি ১০০ টাকা করে দেয়ার মত সামর্থ না থাকে তাহলে সে নিজের সামর্থ অনুযায়ী চাঁদা দিবে। তবে সেটা অবশ্যেই মাসের ১-১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
  • সংগঠনের সকল ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহন করতে হবে। জরুরী কোনো সমস্যা থাকলে সাধারন সম্পাদকের নিকট অবগত করবেন। যারা দেশের বাইরে থাকেন তাদের ব্যাপারে এক্ষেত্রে কোন অভিযোগ নেই। তবে তাদের কাছ থেকে আমরা আর্থিক সহযোগিতা কামনা করি।
  • যখন যাকে যে দ্বায়িত্ব দেয়া হবে সেটা যথাযথ ভাবে পালন করতে হবে।
  • আইনত দন্ডনীয় অপরাধ বলে বিবেচিত হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকা যাবে না। জড়িত থাকার প্রমান পাওয়া গেলে সংগঠন থেকে তার সদস্যপদ বাতিল ঘোষনা করা হবে এবং স্বয়ং সংগঠন কর্তৃক আইনের আশ্রয় নেয়া হবে।
  • সংগঠনের সকল প্রতিকূল পরিস্থিতিতে সম্মিলিতভাবে কাজ করার মন মানসিকতা রাখতে হবে।
  • সংগঠনের সকল সুযোগ-সুবিধা, প্রসংশা-দুর্নাম এবং সকল ধরনের বাধা বিপত্তি ক্রিয়াকলাপ সহ সমুদয় দায়ভার সকল সদস্য সমভাবে বহন করবে।
  • সংগঠনের সকল রীতিনীতি যথাযথ সম্মানের সহিত পালন করতে হবে।

Post a Comment

1 Comments