"মানবতার কল্যাণে আমরা" পরিবারের উদ্যোগে নোয়াখালীতে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ

 

স্বেচ্ছাসেবকদের কাছে ঈদবস্ত্র হস্তান্তর

মোঃ সাইফুল্লাহ মামুন চাটখিল প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় "মানবতার কল্যাণে আমরা" সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে।

শুক্রবার (৭-ই মে ২০২১ ইং) দুপুর ৩ টায় উক্ত সংগঠনের সহ সভাপতি মোঃ সাইফুল্লাহ মামুন, সাধারন সম্পাদক নাইম ইসলাম, ব্যাবস্থাপক মোঃ ফয়সাল, প্রধান উপদেষ্টা মাহামুদুল আমিন পিংকু, সিনিয়র উপদেষ্টা রাশেদুল ইসলাম এবং সংগঠনের আরো অন্যান্য স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও আজ বুধবার ১২-ই মে সোনাইমুড়ি উপজেলার অন্তর্গত একটি এতিমখানার কিছু ছাত্রদের মাঝে ও "মানবতার কল্যাণে আমরা" পরিবারের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন "সোনিয়া জান্নাত" । 

এতিমখানার ছাত্রদের হাতে ঈদ উপহার


Post a Comment

0 Comments