ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। "মানবতার কল্যাণে আমরা" সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ, ও দেশে বিদেশে অবস্থানরত সংগঠন সম্পৃক্ত প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ,ভাই ও বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
"ঈদ নয়তো তাদের জন্য,
যারা পরেছে নতুন বেশ
খোদার ভয়ে পূর্ণ যে মন,
সে মন তরে ঈদের রেশ//"
মানবতার কল্যাণেই উৎসর্গ হোক আমাদের ঈদের আনন্দ। আমাদের একটু খোঁজ ও একটু ভালোবাসায় সমাজের এতিম,আসহায়, অবহেলিত মানুষগুলো যেনো ঈদের আনন্দ উপভোগ করতে পারে নব উদ্দীপনায়।
ঈদের এ আনন্দ ও আমেজ যেনো পরিপূর্ণ থাকে সারা বছর। ঈদুল ফিতরের এই রঙ্গীন আনন্দময় কোলাহল যেনো ছড়িয়ে পড়ে ক্ষুধার্ত ও অসহায় সমাজের প্রত্যেক দ্বারে দ্বারে। ঈদ বয়ে আনুক আমাদের সবার জীবনে অনাবিল আনন্দ ও সুখময়তরা সুবাতাশ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন। কিন্তু এ বছরের ঈদের আমেজ টা একটু ভিন্ন রকম ই বটে। এ বছরের ঈদ হয়তো সবার জন্যে আনন্দের না ও হতে পারে। অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব, এমনকি ঈদও।
উচ্চবিত্ত ও মধ্যবিত্তের ঈদ উৎসব উদযাপনে নানা আয়োজনের মধ্যে রয়েছে মুখরোচক খাবার, রঙ্গীন বাহারি রঙ-বেরঙের পোশাক। কিন্তু দরিদ্র মানুষগুলো সেখানে আনন্দ খুঁজে নিচ্ছে অলস ঘুমের মাঝে দিনটি কাটিয়ে দিয়ে। এই দিনে যাদের সামর্থ্য আছে কেবল তারাই আনন্দ করবে তা নয়। আমাদের মাঝে অনেকেই আছেন যারা, উপহার পাওয়ার সম্ভাবনাময় জায়গায় বেশি করে উপহার দেয়। কিন্তু ভুলে যান নিজের কাছের অসচ্ছল মানুষ গুলোর কথা। ধর্মীয় এ উৎসবে ভুলে যায় ধর্মের আদর্শ ও নীতির কথা।
চলুন আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই সকল শ্রেণিভেদ ভুলে। আর সেই কাজের শুরুটা হোক আমাদের হাত ধরেই। আমাদের চারপাশে অসংখ্য অসহায় দরিদ্র মানুষ ও পথশিশু আছে যাদের কাছে ঈদের
দিনে একটা নতুন পোশাক পাওয়া মানে, আকাশের চাঁদ হাতে পাওয়া। আসলে ওদের নতুন পোশাক কেনার সামর্থ্য থাকে না। আমরা কি পারিনা নতুন পোশাক কিনে আমাদের ই অসহায় দুঃস্থ প্রতিবেশির মুখে হাঁসি ফোটাতে? এই ঈদে একজন পথ শিশু কে একটা নতুন পোশাক কিনে দিয়েই দেখুন-না কি তৃপ্তি! একটি অস্বচ্ছল পরিবার কে কিছু সেমাই, নুডল্স কিনে দিয়েই দেখুন না প্রকৃত সুখ কি জিনিস?
ছোটবেলায় পড়েছিলাম- "ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।" কিন্তু এই প্রকৃত সুখের সন্ধান ই বা আমরা করেছি ক'জন? আসুন না আমরা সকলে মিলে এই প্রকৃত সুখের সন্ধান করি। হয়তো এটাই হতে পারে আমাদের পরকাল জীবনের একমাত্র সম্বল!!

সবাইকে আবারো জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক।
সৌজন্যেঃ "মানবতার কল্যাণে আমরা" সামাজিক সংগঠন।

1 Comments
মাশাল্লাহ
ReplyDelete