“মানবতার কল্যাণে আমরা” পরিবারের বৃক্ষরোপন কর্মসূচী ২০২০



 "দেশের বায়ু, দেশের মাটি, 
গাছ লাগিয়ে করবো খাঁটি"

এই স্লোগানকে সামনে রেখে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনসহ সোনাইমুড়ি ও চাটখিলের প্রায় তেরটি গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ করা হয়েছ।অত্র কর্মসূচি তে উপস্থিত ছিলেন "আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন" এর মাননীয় সহকারী প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন স্যার, অত্র সংগঠনের উপদেষ্টা জনাব মামুন উদ্দিন ভাই সহ; সংগঠনের দায়িত্বশীল ব্যাক্তি বর্গ ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ।


সুইচ ফেডারাল ইনস্টিউট অফ টেকনোলজির গবেষণা মতে এক লাখ কোটি গাছ লাগালে বাতাসে কমবে বিষ। পৃথিবী ফিরে পাবে ১০০ বছর পূর্বের বায়ুমন্ডল। উষ্ণায়নের জেরে বরফ গলছে অস্বাভাবিক দ্রুত হারে। তাতে সমুদ্রের পানিতেই তলিয়ে যাব আমরা। গ্রিনহাউজ ইফেক্টের কথা আমরা সবাই জানি। চরম ভাবাপন্ন জলবায়ুর কারণে শিকার হতে হচ্ছে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা।


পরিবেশটা আমাদের!এই বায়ুমন্ডল থেকে অক্সিজেন নিয়েই আমরা বেঁচে থাকি।আমাদের পরিবেশ আমাদেরই মেরামত করতে হবে।
নতুবা ডায়নোসরের মত ইতিহাস হয়ে যাব।কিন্তু সেই ইতিহাস পড়ার মত কেউ থাকবে না।

তাই মহান আল্লাহর এই নিয়ামতকে আমাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।তবেই আমরা পারবো সুন্দরভাবে জীবন যাপন করে বেঁচে থাকতে।


আসুন—
"আমরা বেশি বেশি গাছ লাগাই
পরিবেশ আর জীবন বাঁচাই"।

আয়োজনে: “মানবতার কল্যাণে আমরা” সামাজিক সংগঠন


Post a Comment

2 Comments

  1. Replies
    1. আপনার গুরুত্বপূর্ণ মাতমতের জন্যে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

      Delete